সংবাদ শিরোনাম:

শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব পাবলিক পরীক্ষা বন্ধের সুপারিশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:17:25 pm, Wednesday, 17 March 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখাসহ সব পাবলিক পরীক্ষা (বিসিএস, এসএসসি, এইচএসসি, মাদরাসা, দাখিলসহ অন্যান্য) বন্ধ রাখার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর। একই সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রিপরিষদ বিভাগে ১২ দফা সুপারিশ পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানা গেছে, অধিদফতরের মহাপরিচালকের সভাপতিত্বে ‘কোভিড-১৯ প্রতিরোধ ও বর্তমানে করণীয়’ সম্পর্কে একটি সভায় ১২টি প্রস্তাব গৃহীত হয়। গতকাল মঙ্গলবার বিষয়টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হয়েছে।

প্রস্তাবগুলো হলো-

১. সম্ভব হলে কমপ্লিট লকডাউনে যেতে হবে, সম্ভব না হলে ইকোনমিক ব্যালান্স রেখে যেকোনো জনসমাগম বন্ধ করতে হবে।

২. কাঁচাবাজার, পাবলিক ট্রান্সপোর্ট, শপিংমল, মসজিদ, রাজনৈতিক সমাগম, ভোট অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, পবিত্র রমজান মাসের ইফতার মাহফিল ইত্যাদি অনুষ্ঠান সীমিত করতে হবে।

৩. শিক্ষাপ্রতিষ্ঠান যেগুলো বন্ধ আছে সেগুলো বন্ধ রাখতে হবে। অন্য কার্যক্রম সীমিত রাখতে হবে।

৪. যেকোনো পাবলিক পরীক্ষা (বিসিএস, এসএসসি, এইচএসসি, মাদ্রাসা, দাখিলসহ অন্যান্য) বন্ধ রাখতে হবে।

৫. কোভিড পজিটিভ রোগীদের আইসোলেশন জোরদার করা।

৬. যারা রোগীদের সংস্পর্শে আসবে তাদের কঠোর কোয়ারেন্টিনে রাখা।

৭. বিদেশ থেকে বা প্রবাসী যারা আসবেন তাদের ১৪ দিনের কঠোর কেয়ারেন্টিনে রাখা এবং এ ব্যাপারে সামরিক বাহিনীর সহায়তা নেয়া।

৮. আগামী ঈদের ছুটি কমিয়ে আনা।

৯. স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আইন প্রয়োজনে জোরদার করা।

১০. পোর্ট অব এন্ট্রিতে জনবল বাড়ানো, মনিটরিং জোরদার করা।

১১. সব ধরনের সভা ভার্চ্যুয়াল করা।

১২. পর্যটন এলাকায় চলাচল সীমিত করা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব পাবলিক পরীক্ষা বন্ধের সুপারিশ

প্রকাশের সময় : 09:17:25 pm, Wednesday, 17 March 2021