ঝালকাঠিতে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ

ঝালকাঠিতে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ

ঝালকাঠিতে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত চার দিনে কয়েকশ মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে। ঋতুর সাথে সাথে আবহাওয়ার পরিবর্তনের কারণে গত কয়েক দিনে এই রোগ দেখা দিয়েছে। এমনটি অনুমান করে চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন- ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অনেক মানুষ।

 

 

ঝালকাঠি সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে বেশির ভাগ শিশু ও বয়স্ক। একযোগে এতো মানুষ আক্রান্ত হওয়ায় হাসপাতালে সিট খালি না পেয়ে মেঝেতেও চিকিৎসা গ্রহণ করছেন অনেকেই। একই ধরনের খবর এসেছে নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকেও। হাসপাতালগুলোতে ডায়রিয়ার রোগী বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকাসহ সংশ্লিষ্টরা।

 

 

ঝালকাঠি সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন ৩০ থেকে ৪০ জন ডায়রিয়ার রোগী চিকিৎসা নিচ্ছেন। রোগীদের চাহিদা অনুযায়ী আইভি স্যালাইন সরবরাহ করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাজার থেকে স্যালাইন ও ওষুধ কিনতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।

 

 

সূত্রটি আরও জানায়, ঝালকাঠি সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১৩টি শয্যা থাকলেও রোগী রয়েছে অনেকজন। বিছানা সংকট থাকায় মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।

 

 

অপরদিকে জেলা শহরের বাইরেও তিন উপজেলায় ব্যাপকহারে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে অনেকেই । এ তথ্য মঙ্গলবার বেলা ১২ টা পর্যন্ত এ প্রতিবেদকের কাছে এসেছে।

 

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক আবুয়াল হাসান বলেন, ‘ঋতু পরিবর্তন হচ্ছে। এ সময় বয়স্ক ও শিশুরা বেশি ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকে। গত চার দিনে জেলায় অন্তত দুই শতাধিকের বেশি ডায়রিয়ায় আক্রান্ত রুগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। জনবল কম থাকলেও সাধ্যমতো ডায়রিয়ার রোগীদের সেবা দিয়ে যাচ্ছে চিকিৎসা সংশ্লিষ্টরা বলে জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD