সংবাদ শিরোনাম:

মেহেন্দিগঞ্জের উলানিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ আহত একাধিক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:45:51 am, Sunday, 14 March 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া( উত্তর -দক্ষিন) নির্বাচন মামলাগত কারনে স্থগিত হলেও এখনো থামেনি সংঘর্ষ, দফায় দফায় সংঘর্ষে পুলিশ সহ উভয় পক্ষের একাধিক কর্মী সমর্থক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। জানা গেছে, শনিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দীতাকারী উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ প্রার্থী(নৌকা মার্কা) নুরুল ইসলাম জামাল মোল্লা ও দক্ষিণ উলানিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী( আনারস মার্কা) রুমা বেগমের কর্মী সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একাধিক আহত হওয়া সহ বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করার ঘটনা ঘটেছে।

সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা ইন্সপেক্টর (ওসি তদন্ত) মোঃ মমিন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল নিক্ষেপ করেন বলে সংবাদ মাধ্যমকে জানান তিনি।

হামলায় পূর্বহর্ণি গ্রামের সোহেল (২১) এবং সংঘর্ষকারীদের ছোড়া ইটের আঘাতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের কনস্টেবল খোরশেদ (২২) আহত হয়েছে বলে জানা গেছে।

মেহেন্দিগঞ্জের উলানিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ আহত একাধিক

এছাড়াও আরো বেশ কয়েকজন আহত হবার খরব পাওয়া গেছে। পরে স্থানীয়রা আহত কয়েকজনকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সোহেলর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

এছাড়াও নদী পথে একাধিক আহত ব্যক্তিকে মেঘনার অপরতীরে লক্ষীপুর এবং ভোলায় নিয়ে যাওয়া হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। যাদের বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী রুমা বেগমের কর্মী সমর্থক।

সংঘর্ষের ঘটনায় উলানিয়ায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রয়ে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান মেহেন্দিগঞ্জ থানা ইন্সপেক্টর (ওসি তদন্ত) মোঃ মমিন উদ্দিন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মেহেন্দিগঞ্জের উলানিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ আহত একাধিক

প্রকাশের সময় : 01:45:51 am, Sunday, 14 March 2021