সংবাদ শিরোনাম:

দুই মাদককারবারির কারাদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:59:40 pm, Tuesday, 9 March 2021
  • 11 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে মাদককারবারি তপন কুমার শিকারীকে নয় বছর ও মোখলেছুর রহমানকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত তপন কুমার শিকারী পটুয়াখালী জেলার গলাচিপার বোয়ালিয়া এলাকার হরলাল শিকারীর ছেলে ও মোখলেছুর রহমান কুমিল্লা জেলার মেঘনার বড় নয়াগাঁও এলাকার আ. জলিল মিয়ার ছেলে।

রায় ঘোষণার সময় তপন ও মোখলেছুর আদালতে উপস্থিত ছিল বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী হেদায়েতুন নবী জাকির।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর ডিএডি সৈয়দুজ্জামান তার সঙ্গীয় ফোর্স নিয়ে বরিশালের দোয়ারিকা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তপনকে ও ৬২০ পিস ইয়াবাসহ মোখলেছুরকে আটক করে মামলা দায়ের করেন।

একই বছর ২৭ এপ্রিল তদন্তকারি কর্মকর্তা এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হালদার মামলার চার্জশিট জমা দেন। আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন। রায় শেষে দণ্ডপ্রাপ্ত দু’জনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দুই মাদককারবারির কারাদণ্ড

প্রকাশের সময় : 09:59:40 pm, Tuesday, 9 March 2021