সংবাদ শিরোনাম:

ভোলায় নসিমনের চাপায় প্রাণ গেল শিশুর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:36:09 pm, Sunday, 7 March 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ভোলায় মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়াতে এসে স্থানীয় একটি দোকান থেকে চকলেট কিনতে গিয়ে নসিমনের চাপায় মো. মাহাবুব আলম নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার দুপুরের দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চর কলমী ইউনিয়নের আঞ্জুরহাটের চৌমহনী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুব আলম ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোল্লাবাড়ির মো. এমরান হোসেন মোল্লার ছেলে।

নিহতের মা তাসলিমা বেগম জানান, দুইদিন আগে তার দুই শিশুকে নিয়ে তার বাবার বাড়ি আঞ্জুরহাটের চৌমহনী বেড়াতে আসেন। রোববার দুপুরে মাহাবুবকে তিনি গোসল করিয়ে জামা-কাপড় পরিয়ে দেন।

পরে মাহাবুব চকোলেট কেনার জন্য তার নানার বাড়ির পাশের চৌমহনী বাজারের বেল্লালের দোকানের সামনে আসলে আঞ্জুরহাট থেকে চালবোঝাই একটি নসিমন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মাহবুবের মৃত্যু হয়। ওই সময় স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে ঘাতক নসিমনের ড্রাইভার ও নসিমনটি হেফাজতে নেয়।

শশীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নসিমন ড্রাইভার নুর হোসেনসহ নসিমনটি থানায় নিয়ে আসি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় নসিমনের চাপায় প্রাণ গেল শিশুর

প্রকাশের সময় : 10:36:09 pm, Sunday, 7 March 2021