কড়াপুরে অবৈধ ড্রেজার দিয়ে বালু ব্যবসা,ভিডিও Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কড়াপুরে অবৈধ ড্রেজার দিয়ে বালু ব্যবসা,ভিডিও

কড়াপুরে অবৈধ ড্রেজার দিয়ে বালু ব্যবসা,ভিডিও

কড়াপুরে অবৈধ ড্রেজার দিয়ে বালুর রমরমা ব্যবসা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সদর উপজেলার ১ নং রায়পাশা-মধ্যকড়াপুরে সুগন্ধা নদীর মাঝে অবৈধ ড্রেজার দিয়ে বালুর রমরমা ব্যবসা চলছে। ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ( পেয়ারা বাগান) ফিটার স্কুল এর সামনে দীর্ঘ ৫ মাস ধরে এ অবৈধ ব্যবসা করেছে একই ওয়ার্ডের দুই ব্যাক্তি। ২ নং ওয়ার্ডের তালুকদার বাড়ির মৃত শাজাহান তালুকদারের পুত্র সোহেল তালুকদার ও একই ওয়ার্ডের মোশারেফ হাওলাদারের পুত্র শাহীন। তারা ফিটার স্কুল এর সামনে দীর্ঘদিন যাবৎ বাংলা ড্রেজার দিয়ে বোর্ডের মাধ্যমে বালু উত্তোলন করে আসছে বলে অভিযোগ উঠেছে।

 

অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ড্রেজার মেশিন দিয়ে অবাধে দিন-রাত চলছে এ অবৈধ ব্যবসা। যোগসাজশে বাংলা ড্রেজার দিয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসে লিপ্ত রয়েছে বালুখেকোরা। প্রায় শতাধিক শতাংশ ফসলি জমিতে এই বালু ফেলে ভরাট করা হয়েছে।

 

এতে করে ফসলি জমি কমে আসছে বলে জানিয়েছেন সেখানাকার স্থানীয়রা। এলাকাবাসী বিভিন্ন সময় প্রশাসন ও জনপ্রতিনিধিদের বিষয়টি জানালেও তা কোনো কাজে আসছে না বলেও অভিযোগ রয়েছে।বিষয়টি নিয়ে সোহেল তালুকদারের সাথে মুঠোফোনে কথা হয়। অপরপ্রান্ত থেকে সেল ফোনে জানান, তিনি বালুর ব্যবসা করেন তবে কোনো কাগজপত্র নেই ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিবুর রহমান বলেন, ইউনিয়নে এতদিন ধরে অবৈধ ড্রেজার চলছে তা আমার জানা নেই। যেহেতু আপনার মাধ্যমে জানতে পেরেছি । খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD