সংবাদ শিরোনাম:

আমতলীতে ধর্ষণ মামলার সাক্ষীকে মারধরের অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:50:40 pm, Tuesday, 2 March 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে একটি ধর্ষণ মামলার সাক্ষীকে মারধর ও হুমকি প্রদর্শনের করায় জীবনের নিরাপত্তার চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলার মধ্য আমতলী (কাশমির) গ্রামের মৃত. মোছলেম খানের পুত্র নিজাম খাঁন।

মঙ্গলবার (২ মার্চ) সকাল ১০টায় আমতলী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নিজাম খান। লিখিত বক্তব্যে নিজাম বলেন, তিনি মধ্য আমতলী গ্রামের একটি কিশোরী ধর্ষণ মামলার সাক্ষী। বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলমান আছে।

ওই ধর্ষণ মামলার আসামি মালেক খান, তার বড় ভাই মাদকসেবী মোয়াজ্জেম হোসেন খান তাকে সাক্ষ্য দিতে ভয়ভীতি প্রর্দশন করেন। সাক্ষ্য দিলে খুন-জখম ও বাড়ি ছাড়া করার হুমকিও প্রদান করেন।

হুমকির এক পর্যায়ে গত ৯ জানুয়ারি ধর্ষণ মামলার আসামি মালেক খানের বড় ভাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন খানের নেতৃত্বে তার ভাই মালেক খান, ভাই সেলিম খান, ভাইয়ের ছেলে জাফর খান, ভাগিনা সাইদুল, চাচাতো ভাগিনা শফিক গাজীসহ একদল সন্ত্রাসী তার বসতঘরে জোরপূর্বক ঢুকে তাকে মারধর করে ধাড়াল অস্ত্র দিয়ে কুপিয়ে মাথায় জখম করে এবং দু’হাত ভেঙ্গে দেয়। এসময় নিজাম খানের সাথে থাকা নগদ ৩১ হাজার টাকা, ১টি মোবাইল সেট, নিজামের মেয়ের গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ছিনিয়ে নেয়। সন্ত্রাসীরা নিজামের স্ত্রী ও মেয়েকেও মারধর করে তাদের শ্লীলতাহানি ঘটায় বলে তিনি অভিযোগ করেন।

তিনি বক্তব্যে আরও বলেন, ওই দিন সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের হাত থেকে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। ওই হাসপাতালে ১০ দিন চিকিৎসার পর তার শারীরিক অবস্থা উন্নীত না হওয়ায় চিকিৎসকরা তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখান চিকিৎসা শেষে একটু সুস্থ হয়ে তিনি মোয়াজ্জেম হোসেন খান, মালেক খান, জাফর খান, শফিক গাজী, সাইদুল আকন, সেলিম খানসহ ৯ জনের বিরুদ্ধে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়ের করার পরে মামলার আসামিরা প্রকাশ্য ঘোরাফেরা করে এ মামলা প্রত্যাহার করার জন্য ভুক্তভোগী নিজামের পরিবারের সদস্যদের প্রতিনিয়ত খুন-জখম ও বাড়ি ছাড়া করার হুমকি প্রদানসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে বেড়াচ্ছে। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছেন বলে তিনি সংবাদ সম্মেলনে দাবী করেন।

সংবাদ সম্মেলনে নিজাম আরও বলেন, এই মামলাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য মোয়াজ্জেম খান রাজনৈতিক পরিচয় ব্যবহার করার চেষ্টা করতেছেন।

এমতাবস্থায় সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেপ্তার পূর্বক ন্যায় বিচার পাইতে পারি তাহার জন্য পুলিশ সুপার ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়সহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে আশু ব্যবস্থা গ্রহণের দাবী জানান নিজাম ও তার পরিবারের সদস্যরা। সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী নিজামের স্ত্রী তাসলিমা বেগম ও কন্যা মাসুমা আক্তার উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমতলীতে ধর্ষণ মামলার সাক্ষীকে মারধরের অভিযোগ

প্রকাশের সময় : 07:50:40 pm, Tuesday, 2 March 2021