ভিক্ষুকের জমানো সব টাকা ছিনিয়ে নিল দুই যুবক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভিক্ষুকের জমানো সব টাকা ছিনিয়ে নিল দুই যুবক

ভিক্ষুকের জমানো সব টাকা ছিনিয়ে নিল দুই যুবক

ভিক্ষুকের জমানো সব টাকা ছিনিয়ে নিল দুই যুবক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঠাকুরগাঁও পৌর এলাকায় এক বৃদ্ধা ভিক্ষুককে কিল-ঘুষি মেরে তার জমানো সব টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১ মার্চ) বিকেলে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের গোবিন্দনগর মুন্সির হাট নামক স্থানে এ ঘটনা ঘটে। ওই ভিক্ষুক গোবিন্দনগর মুন্সির হাট এলাকার মৃত মজির উদ্দিনের স্ত্রী মহেলা বেগম (৭৫)।

 

 

স্থানীয়রা জানান, মহেলা বেগম দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। চুরি বা হারিয়ে যাওয়ার ভয়ে ভিক্ষা করে জমানো টাকা সবসময় তার শাড়ির আঁচলেই বেঁধে রাখতেন।

 

 

মহেলা বেগম গণমাধ্যমকে জানান, সারাদিন ভিক্ষা করে বিকেলে মুন্সির হাটে রাস্তার পাশে বসে টাকা গুনছিলেন। এ সময় দুই যুবক তাকে কিল-ঘুষি মেরে প্রায় ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

 

 

বৃদ্ধা জানান, আমি একজন ভিক্ষুক। অনেক কষ্টে খেয়ে না খেয়ে টাকাগুলো জমিয়েছিলাম চিকিৎসা করানোর জন্য। এখন আমি কী করব? আমার চিকিৎসা কীভাবে হবে? আমি প্রশাসনের সহযোগিতা চাই। এর বিচার চাই।

 

 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এমন ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD