সংবাদ শিরোনাম:

চলতি মাসে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:09:56 am, Tuesday, 2 March 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চলতি মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এছাড়াও বজ্র-শিলাবৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে। সোমবার (১ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সোমবার ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বাদলগাছীতে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চলতি মাসে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা

প্রকাশের সময় : 01:09:56 am, Tuesday, 2 March 2021