পিরোজপুরে ধান ভাঙানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ ,আহত ২০ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে ধান ভাঙানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ ,আহত ২০

পিরোজপুরে ধান ভাঙানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ ,আহত ২০

পিরোজপুরে ধান ভাঙানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ,আহত ২




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে ধান ভাঙানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার সদর উপজেলার দূর্গাপুর ও টোনা ইউনিয়নের দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তিনজনকে আটক করে পুলিশ।

 

 

আহতরা হলেন, চুঙ্গাপাশা গ্রামের আমিনুল ইসলাম, একই গ্রামের জাহিদুল ইসলাম, চল্লিশা গ্রামের শাহজাহান শেখ, ইউনুস মোল্লা, টোনা গ্রামের মনির শেখ, তৌহিদুল ইসলাম, জাকির শেখ ও দূর্গাপুর গ্রামের মো. ইব্রাহিম পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেন।

 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, টোনা ইউনিয়ন থেকে খালের অন্যপ্রান্তে চুঙ্গাপাশা বাজার রাইচ মিলে ধান ভাঙানোর জন্য নিয়ে যান রাকিব নামে এক যুবক। এ সময় রাইচ মিলের লোকজন তার কাছ থেকে অতিরিক্ত চাল নিয়েছে বলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি রাইস মিলের মালিক আমিনুল ইসলামের মাথা ফাটিয়ে দেন। বিষয়টি ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের সহস্রাধিক মানুষ অংশ নেয়। পরবর্তীতে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

পিরোজপুর জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন বলেন, চুঙ্গাপাশা বাজারের আমিনুল ইসলামের রাইচ মিলে রাকিব কাজী নামে এক যুবক ধান ভাঙাতে যান। রাইচ মিলের কর্মচারীরা চাল রেখে দেয়ার অভিযোগে রাকিবের সঙ্গে কর্মচারীদের বাগবিতণ্ডা হয়। এ সময় ওই ব্যক্তি রাইচ মিলের মালিকের মাথা ফাটিয়ে দেন।

 

 

পিরোজপুর সদর ওসি নুরুল ইসলাম বাদল তিনজন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD