স্কুলছাত্রীর সঙ্গে রাত্রিযাপন করলেন ছাত্রলীগ নেতা... Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্কুলছাত্রীর সঙ্গে রাত্রিযাপন করলেন ছাত্রলীগ নেতা…

স্কুলছাত্রীর সঙ্গে রাত্রিযাপন করলেন ছাত্রলীগ নেতা…

স্কুলছাত্রীর সঙ্গে রাত্রিযাপন করলেন ছাত্রলীগ নেতা...




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কিশোরগঞ্জের বাজিতপুরে স্কুলছাত্রীকে নিয়ে রাত্রিযাপনকালে হিলচিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাজ্জাদ হোসেন সাজুকে (২৮) আটক করেছে এলাকাবাসী। পরে এই স্কুলছাত্রীর সঙ্গে সাজুর বিয়ের আয়োজন করেন তারা।

 

 

স্থানীয়রা জানায়, সাজুর বাড়ি উপজেলার বালিগাঁও দক্ষিণপাড়া গ্রামে। বৃহস্পতিবার রাতে এক স্কুলছাত্রীকে নিয়ে একটি ঘরে রাত্রিযাপনকালে টের পেয়ে এলাকাবাসী তাদের দু’জনকে আটক করে রাখে। পরে শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে মেয়েটির সঙ্গে ছাত্রলীগ নেতার বিয়ের আয়োজন করেন। তবে এই ছাত্রীর বয়স ১৫। স্থানীয় একটি হাই স্কুলে দশম শ্রেণিতে পড়ে সে।

 

 

জানা গেছে, বিয়েতে দেনমোহর ধার্য করা হয় আট লাখ টাকা। তবে কোনো উসুল দেওয়া হয়নি। বিয়েতে উভয়ের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া হিলচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল হক নাহিদ, ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাপ মিয়া, ওয়ার্ড মেম্বার দিলু মিয়াও উপস্থিত ছিলেন।

 

 

হিলচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাজহারুল হক নাহিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সাজ্জাদ হোসেন সাজুকে ওই মেয়েসহ এলাকাবাসী একটি ঘরে সারা রাত আটকে রাখে। পরে সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আট লাথ টাকা দেনমোহরে দু’জনের বিয়ে দেওয়া হয়। বাজিতপুর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, এ ব্যাপারে তিনি কিছু শোনেননি।

 

 

এ ব্যাপারে বাজিতপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাংসদ মো. আফজাল হোসেন বলেন, সাজ্জাদ একটা ‘বাজে ছেলে’। ছাত্রলীগে তার জায়গা হবে না। তিনি উপজেলা ছাত্রলীগ সভাপতিকে সাজ্জাদের বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD