পরিবহন বন্ধ: বিএনপির সমাবেশে হেটে যেতে হবে নেতাকর্মীদের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পরিবহন বন্ধ: বিএনপির সমাবেশে হেটে যেতে হবে নেতাকর্মীদের

পরিবহন বন্ধ: বিএনপির সমাবেশে হেটে যেতে হবে নেতাকর্মীদের

পরিবহন বন্ধ: বিএনপির সমাবেশে হেটে যেতে হবে নেতাকর্মীদের




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ খুলনায় ২৪ ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পরিবহন মালিক-শ্রমিকরা। জেলার ১৮টি রুটে শুক্রবার (২৬ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা পরিবহন চলাচল করবে না।

 

 

খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এজন্য শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘন্টা শহরের কোন পরিবহন ছেড়ে যাবে না ও কোন পরিবহন শহরে প্রবেশ করবে না।

 

 

বিএনপির সমাবেশকে ঘিরে পরিবহন বন্ধ করা হতে পারে এমন আশঙ্কার কথা বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে জানয়েছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

 

 

শুক্রবার তিনি বলেন, ‘পরিবহন বন্ধ করলেই বিএনপির মহাসমাবেশ বন্ধ করা যাবে না। দলের নেতাকর্মীরা মহাসমাবেশ সফলের জন্য প্রস্তুত রয়েছে।’

 

 

উল্লেখ্য, আগামীকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি, জিয়াউর রহমানের বীর উত্তম খেতাম বাতিলের প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ দেশের ছয় সিটিতে সাবেক মেয়র প্রার্থীদের নেতৃত্বে খুলনাতে মহাসমাবেশের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে।

 

 

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম। বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চোধুরী ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। প্রধান বক্তা ছয় সিটির সাবেক মেয়র প্রার্থীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD