সংবাদ শিরোনাম:

আজ ধনের দেবী লক্ষ্মীর পূজা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:22:15 pm, Wednesday, 24 October 2018
  • 92 সংবাদটি দেখা হয়েছে

আজ ধনের দেবী লক্ষ্মীর পূজা

অনলাইন ডেস্ক:আজ লক্ষ্মী পূজা। কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনায় সেজে উঠেছে বাঙালি হিন্দু সম্প্রদায়। মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গেই গৃহস্থের আঙিনায় আজ শোভা পাচ্ছে চালের গুঁড়ো, আলপনায় লক্ষ্মীর ছাপ।

লক্ষ্মী মানে শ্রী, সুরুচি। লক্ষ্মী সম্পদ আর সৌন্দর্যের দেবী। বৈদিক যুগে মহাশক্তি হিসেবে তাকে পূজা করা হতো। তবে পরবর্তীকালে ধনশক্তির মূর্তি নারায়ণের সঙ্গে তাকে জুড়ে দেওয়া হয়। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এই পূজা করে থাকেন।

এ উপলক্ষে হিন্দু রমণীরা উপবাসব্রত পালন করেন। সন্ধ্যায় ঘরে ঘরে প্রজ্বালন করা হবে প্রদীপ। হিন্দুশাস্ত্র মতে, কোজাগরী পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্তগৃহে পূজা নিতে আসেন।

প্রাচীনকাল থেকেই হিন্দু রাজা-মহারাজা, ব্যবসায়ী থেকে শুরু করে সবাই দেবীকে পূজা দিয়ে আসছেন। বাঙালি হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসে লক্ষ্মীদেবী দ্বিভুজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আজ ধনের দেবী লক্ষ্মীর পূজা

প্রকাশের সময় : 04:22:15 pm, Wednesday, 24 October 2018