সংবাদ শিরোনাম:

ভোলায় রিক্সা চালকের রহস্যজনক মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:22:17 pm, Wednesday, 24 February 2021
  • 28 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥ ভোলায় মেয়ের শ্বশুর বাড়ির জন্য কাপড় কিনতে গিয়ে লাশ হয়ে ফিরেছে জাকির (৪০) নামে এক শ্রমজীবী রিক্সা চালক। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর এলাকার বাগান থেকে জাকিরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় কোন কারণ পুলিশ এখনো উৎঘাটন করতে পারেনি।

পুলিশ ও স্বজনরা জানান, জাকির রিক্সা চালানোর পাশাপাশি মানুষের বাড়িতে দিনমজুর হিসাবে কাজ করতো। মাঝেমাঝে সে বাড়ির বাহিরে থাকতো। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে মেয়ের শ্বশুর বাড়ির জন্য কাপড় কিনতে রতনপুর বাজারে যায়। কিন্তু রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। পরদিন সকালে শিবপুর হাওলাদারদের বাগানে তার মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান,তারা খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহের ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো পুলিশ উৎঘাটন করতে পারেনি। এ ব্যাপারে ভোলা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় রিক্সা চালকের রহস্যজনক মৃত্যু

প্রকাশের সময় : 06:22:17 pm, Wednesday, 24 February 2021