একুশের প্রথম প্রহরে বরিশাল ডিএলআরসি অফিসের পুষ্পস্তবক অর্পণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




একুশের প্রথম প্রহরে বরিশাল ডিএলআরসি অফিসের পুষ্পস্তবক অর্পণ

একুশের প্রথম প্রহরে বরিশাল ডিএলআরসি অফিসের পুষ্পস্তবক অর্পণ

একুশের প্রথম প্রহরে বরিশাল ডিএলআরসি অফিসের পুষ্পস্তবক অর্পণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ এর প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বরিশাল উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয় (ডিএলআরসি) এর কর্মকর্তা-র্কমচারীবৃন্দ।

 

 

শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো: আক্তার জামীলের নেতৃত্বে ডিএলআরসি অফিসের কর্মকর্তা-র্কমচারীবৃন্দ, বরিশাল সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান এবং সদর উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-র্কমচারীবৃন্দ রাত ১০:০০ টার মধ্যেই সার্কিট হাউজের সামনে এসে উপস্থিত হন। এরপর সকলে খালি পায়ে হেঁটে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করেন। এরপর নির্ধারিত সময়ে রাত ১২:০১ মিনিটে তারা বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি তারা গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

 

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ নাম না-জানা শহীদ ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে রচনা করেছিলেন স্বাধীন বাংলাদেশের ভিত্তি। তাদের আত্মদানের স্মৃতিকে মনে রেখে সারাদেশে উদযাপিত হয়ে আসছে মাসজুড়ে অমর একুশে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD