গৌরনদীতে কাভার্ড ভ্যান ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ॥ তিন জন গুরুতর আহত Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে কাভার্ড ভ্যান ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ॥ তিন জন গুরুতর আহত

গৌরনদীতে কাভার্ড ভ্যান ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ॥ তিন জন গুরুতর আহত

গৌরনদীতে কাভার্ড ভ্যান ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ॥ তিন জন গুরুতর আহত




গৌরনদী প্রতিনিধি॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর কবিবাড়ি ব্রিজ নামক স্থানে কাভার্ড ভ্যান ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রলি চালক আজিজুল সরদার (২২) নিহত হয়েছেন।

 

অপর তিনজন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আজিজুল উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।

 

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ মাহবুব ইসলাম জানান, শনিবার বেলা দশটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাটাজোর কবি বাড়ির সামনে বরিশালগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১৫-৪৫৩৯) একটি মোটর সাইকেলের আরোহীদের বাচাতে গিয়ে সামনে থেকে নম্বরবিহীন ট্রলি সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যান ও ট্রলির সম্মুখ ভাগ দুমড়ে মুচরে যায়।

 

ঘটনাস্থলেই ট্রলির চালক আজিজুল সরদার নিহত ও ট্রলির হেলপার রবিউল ফকির ও মোটরসাইকেলের আরোহী টিপু ফরাজী (৪৫) ও তার সহদোর জিসান ফরাজী (১১) গুরুতর আহত হয়। হাইওয়ে পুলিশ দূঘর্টনা কবলিত কাভার্ড ভ্যান ও ট্রলি আটক করেছে। কাভার্ড ভ্যানের চালক পলাতক রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD