সংবাদ শিরোনাম:

বরিশালে বিএনপির সমাবেশে হট্টগোল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:16:25 pm, Thursday, 18 February 2021
  • 7 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বরিশাল জিলা স্কুল মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশে চলাকালে দুই গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সমাবেশে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বক্তব্য চলাকালে এ ঘটনা ঘটে।

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি গ্রুপ ও সাধারণ সম্পাদক হুমায়ন গ্রুপের নেতাকর্মীরা চেয়ারে বসা নিয়ে এই হট্টগোল করেন বলে জানা গেছে।

সমাবেশে চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা দৌড়ে সমাবেশস্থল ত্যাগ করেন। তবে মঞ্চ থেকে ইশরাক হোসেনসহ দলীয় নেতারা বারবার তাদের শান্ত হওয়ার আহ্বান জানান। এর কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে সমাবেশস্থল ত্যাগ করা নেতাকর্মীরা ফিরে আসেন। পরে স্বাভাবিকভাবে বক্তারা তাদের বক্তব্য শেষ করেন।

এর আগে সমাবেশে অংশ নিতে যাওয়া ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মিছিলে পুলিশ বাধা দেয়।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে ৬ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ৬ সিটিতে সমাবেশের ঘোষণা দেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা। বিএনপির মেয়র প্রার্থীদের উপস্থিতিতে সমাবেশের ঘোষণা দেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে বিএনপির সমাবেশে হট্টগোল

প্রকাশের সময় : 08:16:25 pm, Thursday, 18 February 2021