শেষ মুহূর্তে বরিশালে সমাবেশ করার অনুমতি পেল বিএনপি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শেষ মুহূর্তে বরিশালে সমাবেশ করার অনুমতি পেল বিএনপি

শেষ মুহূর্তে বরিশালে সমাবেশ করার অনুমতি পেল বিএনপি

শেষ মুহূর্তে বরিশালে সমাবেশ করার অনুমতি পেল বিএনপি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শেষ মুহূর্তে বরিশালে সমাবেশ করার অনুমতি পেল বিএনপি। বৃহস্পতিবার এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। সিটি নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে দেশব্যাপী আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের সমাবেশে দেশের ৬ সিটি কর্পোরেশনে বিএনপির মনোনয়নে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশ সফল করতে বেশ কয়েক দিন ধরে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে দলটি।

 

 

বুধবার সন্ধ্যায় দলের যুগ্ম মহাসচিব এবং বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার জানান, সন্ধ্যা ৭টার দিকে আমাদের সমাবেশ করার অনুমতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশ। নগরের জিলা স্কুল মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে তারা। যদিও এ অনুমতির সঙ্গে বেশকিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে।

 

 

এর আগে বুধবার দুপুর ১২টায় সদর রোডের দলীয় কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এখানে সমাবেশ করার অনুমতি না পাওয়ার কথা জানিয়েছিলেন সরোয়ার। একই সঙ্গে সমাবেশ ঠেকাতে নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশি অভিযান এবং ধরপাকড় চেষ্টার অভিযোগও করেন তিনি।

 

 

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সরোয়ার বলেন, বুধবার রাতভর দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়ি বাড়ি হানা দেয় পুলিশ। তাদের গ্রেফতারে চলে সাঁড়াশি অভিযান। সরকার বলছে তারা শক্তিশালী বিরোধী দল দেখতে চায়। অথচ আমাদের সভা-সমাবেশ মিছিল-মিটিং বাস্তবায়নে তারা বাধা প্রদান করছে। এটা খুবই দুঃখজনক।

 

 

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউদ্দিন সিকদার, সহ-সভাপতি রফিকুল ইসলাম রুনু, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD