সংবাদ শিরোনাম:

আল্টিমেটাম দিলো ববি শিক্ষার্থীরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:54:54 pm, Wednesday, 17 February 2021
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ টানা ১০ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের পর উপাচার্যের অনুরোধে তা স্থগিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

তবে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন প্রশাসনকে। এ সময়ের মধ্যে তাদের তিনটি দাবি বাস্তবায়ন না হলে পুনরায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

তাদের দাবিগুলো হলো, মঙ্গলবারের ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার পদক্ষেপ গ্রহণ, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে হামলায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা এবং অনাবাসিক সব শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে ভূমিকা নেয়া।

এর আগে উপাচার্য, শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক দফা বৈঠক হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন ও উপপুলিশ কমিশনার (ডিবি) মনজুর হোসেনসহ আরো অনেকে।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল জানান, ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করা হয়েছে। তবে যদি এ বিচার কার্যক্রম বাস্তবায়ন না হয় তাহলে পুনরায় আরো জোরদার কর্মসূচি গ্রহণ করা হবে।

এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে তাদের দাবি মানার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে যার প্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেছে।

বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার মুক্তার আলী বলেন, আমরা ৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা করব।

মঙ্গলবার বিকেলে নগরীর রূপাতলি বিআরটিসি কাউন্টারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি পালন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যার জের ধরে পরিবহন শ্রমিকরা মধ্যরাতে আবাসিক এলাকায় গিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এর প্রতিবাদে সকাল ৭টা থেকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অবরোধ পালন করে শিক্ষার্থীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আল্টিমেটাম দিলো ববি শিক্ষার্থীরা

প্রকাশের সময় : 10:54:54 pm, Wednesday, 17 February 2021