সংবাদ শিরোনাম:

বোরহানউদ্দিনে এনজিওর অফিসে ঝুলছিল তরুণীর লাশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:31:08 pm, Monday, 15 February 2021
  • 22 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে এনজিওর অফিসে মিলল আইরিন আক্তার নামে এক তরুণীর ঝুলন্ত লাশ। সোমবার সকালে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পদক্ষেপ এনজিও অফিসের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

আইরিন আক্তার বরিশালের আগৈলঝাড়ার ফুল গ্রামের আলী আকবর কবিরের মেয়ে। তিনি পদক্ষেপ নামে একটি এনজিওর কর্মী ছিলেন। পদক্ষেপ এনজিওর এরিয়া ম্যানেজার উত্তম কুমার জানান, রোববার রাতে কাজ শেষে দ্বিতীয় তলায় নিজ কক্ষে চলে যান আইরিন। সকালে অফিসে না আসায় তাকে ডাকাডাকি করেন অন্য কর্মীরা। কিন্তু কোনো সাড়া না পেয়ে কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন তারা।

বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) মো. বশির আলম জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বোরহানউদ্দিনে এনজিওর অফিসে ঝুলছিল তরুণীর লাশ

প্রকাশের সময় : 10:31:08 pm, Monday, 15 February 2021