সংবাদ শিরোনাম:

বরিশালে সহপাঠীকে নিয়ে বেড়াতে যাওয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:03:42 pm, Thursday, 11 February 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

গৌরনদী প্রতিনিধি॥ সহপাঠী স্কুলছাত্রীকে নিয়ে বেড়াতে আসার ঘটনাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে রাসিক হাওলাদার (১৬) নামের এক স্কুলছাত্রকে বেধড়ক কুপিয়ে মারাত্মক জখম করেছে এক যুবক। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকার আনোয়ার হোসেনের বাসার ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় রাসিককে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও কমলাপুর গ্রামের ওমান প্রবাসী নজরুল হাওলাদারের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহতের স্বজনরা জানান, স্কুলছাত্র রাসিক হাওলাদার তার সহপাঠী এক ছাত্রীকে নিয়ে বৃহস্পতিবার সকালে সুন্দরদী এলাকায় মামার শ্বশুর (নানা) আনোয়ার হোসেনের বাড়িতে বেড়াতে আসে।

সহপাঠী স্কুলছাত্রীকে সঙ্গে নিয়ে বেড়াতে আসার ঘটনাকে কেন্দ্র করে পাশের বাসার সিরাজ সরদারের বখাটে ছেলে মাদকসেবী রফিক সরদার (২৫) রামদা নিয়ে বিকাল ৩টার দিকে আনোয়ার হোসেনের ঘরে ঢুকে রাসিককে বেধড়ক কুপিয়ে মারাত্মক জখম করে।

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন স্কুলছাত্র রাসিক হাওলাদারকে দেখতে যান। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত বখাটে রফিক সরদারকে আটকের জন্য অভিযান চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে সহপাঠীকে নিয়ে বেড়াতে যাওয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : 11:03:42 pm, Thursday, 11 February 2021