প্রকৌশলীকে লাঞ্ছিত ঘটনায় ঠিকাদার... Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




প্রকৌশলীকে লাঞ্ছিত ঘটনায় ঠিকাদার…

প্রকৌশলীকে লাঞ্ছিত ঘটনায় ঠিকাদার…

প্রকৌশলীকে লাঞ্ছিত ঘটনায় ঠিকাদার...




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বগুড়ার কাহালুতে এলজিইডির উপ-সহকারি প্রকৌশলী কে লাঞ্ছিত, সরকারী কাজে বাঁধা দেয়ার মামলায় ঠিকাদারকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

অভিযুক্ত ঠিকাদার নুরুল ইসলাম ওরফে বিষু কাহালুর তেলিয়ান গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। মঙ্গলবার বগুড়ার আদালতে সে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।

 

 

কাহালু থানায় মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২১ নভেম্বর কাহালু উপজেলার নিশ্চিন্তপুর প্রতাপপুরের পানদিঘিতে নতুন রাস্তার কাজ পরিদর্শণে যান উপ-সহকারী প্রকৌশলী মাজিদ বিন জাহিদ। তিনি গিয়ে দেখেন রাস্তার কাজটি খুবই নিম্নমানের হয়েছে, যা এখনো কার্পেটিংয়ের উপযুক্ত হয়নি।

 

এখন কার্পেটিং করা হলে, রাস্তাটি খুব তাড়াতাড়িই নষ্ট হয়ে যাবে। বিষয়টি তিনি ঠিকাদার নুরুল ইসলামকে জানান। এতে নুরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে মাজিদ বিন জাহিদকে গালি-গালাজ করতে থাকেন। একপর্যায়ে ঠিকাদার নুরুল ইসলাম বিষু উপ-সহকারি প্রকৌশলী মাজিদ বিন জাহিদকে কিল-ঘুষি মারেন। ওই সময় জাহিদের সঙ্গে থাকা এলজিইডি অফিসের কার্য-সহকারী আব্দুর রউফকেও মারধর করা হয়। এঘটনায় ২৩ নভেম্বর কাহালু থানায় মামলা দায়ের করা হয়।

 

 

ঠিকাদার নুরুল ইসলাম বিষু’র স্বজন সুত্রে জানা গেছে, ঐ মামলায় উচ্চ আদালত থেকে ঠিকাদার বিষু এতদিন জামিনে ছিলেন। মঙ্গলবার বগুড়ার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেন।

 

 

মামলার তদন্তকারী কর্মকর্তা কাহালু থানার এসআই মেহেদী হাসান জানান, সরকারী কাজে বাধা প্রদান ও মারপিটের ঘটনায় মামলায় নুরুল ইসলাম বিষুর নামে বিজ্ঞ আদালতে চার্যশিট দাখিল করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD