Dhaka 9:26 pm, Sunday, 5 July 2026
বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

পৌর নির্বাচন: বরিশালে দুই মেয়র প্রার্থীসহ একদিনে ১৪ জন বহিস্কার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:34:32 am, Wednesday, 10 February 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে পৌর নির্বাচনকে কেন্দ্র করে একদিনে ১৪ নেতাকর্মীকে বহিস্কার করেছে জেলা আওয়ামী লীগ। এদের মধ্যে আওয়ামী লীগের সভাপতি, সাংগঠনিক সম্পাদক, শ্রমিক লীগের আহ্বায়ক, কৃষকলীগ সভাপতিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচারণ এবং দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে এসব নেতাকর্মী বহিস্কৃত হয়েছেন বলে জানান তিনি।

পৌর নির্বাচনের তৃতীয় দফায় আগামী ১৪ ফেব্রুয়ারি বরিশাল জেলার বানারীপাড়া ও মুলাদী পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এই নির্বাচনে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু। তাকে সহায়তা করছেন দপ্তর সম্পাদক মাহফুজুল হক মাছুম, ১ নং ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা ছাইয়েদুর রহমান।

প্রথম পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জুর সভাপতিত্বে ২৭ জানুয়ারী রাতে জরুরি বৈঠকে এই চারজনকে বহিস্কারের সুপারিশ করে জেলা আওয়ামী লীগের কাছে চিঠি পাঠানো হয়। এর ১৪ দিনের মাথায় মঙ্গলবার তাদের চূড়ান্তভাবে বহিস্কার করে জেলা আওয়ামী লীগ।

ওদিকে মুলাদী পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুজ্জামান রুবেলের বিরোধীতা করে নির্বাচন করছেন উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক দিদারুল ইসলাম খান। তাকে সহায়তা করছেন কৃষকলীগের সভাপতি আ. রব মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন হিরন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালেহ উদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান টিপু, মিজানুর রহমান, মোসলেম উদ্দিন বয়াতী, দেলোয়ার হোসেন, এমএ অজিজ, আনোয়ার হোসেন তালুকদার। উপজেলা আওয়ামী লীগের সুপারিশের ভিত্তিতে এই ১০ জনকেও আজ বহিস্কার করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

পৌর নির্বাচন: বরিশালে দুই মেয়র প্রার্থীসহ একদিনে ১৪ জন বহিস্কার

প্রকাশের সময় : 12:34:32 am, Wednesday, 10 February 2021