সংবাদ শিরোনাম:

নিখোঁজের ১১ দিনেও উদ্ধার হয়নি মা-মেয়ে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:57:07 pm, Sunday, 7 February 2021
  • 11 সংবাদটি দেখা হয়েছে

গৌরনদী প্রতিনিধি॥ শ্বশুড়বাড়ি থেকে রহস্যজনকভাবে মা ও মেয়ের নিখোঁজের ১১দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এনিয়ে নিখোঁজ গৃহবধূর বাবার পরিবারের মধ্যে অজানা আতংক বিরাজ করছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার লক্ষনকাঠী গ্রামের।

রোববার বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের দিনমজুর মোফাজ্জেল হোসেন বেপারী জানান, তার কন্যা মুক্তা খানমকে (২৬) সামাজিকভাবে গৌরনদীর লক্ষনকাঠী গ্রামের বাবুল বেপারীর পুত্র কুয়েত প্রবাসী দীপু বেপারীর সাথে বিয়ে দেয়া হয়। বর্তমানে তাদের সংসারে সিমরান জাহান মাহি নামের সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

তিনি (মোফাজ্জেল) আরও জানান, গত ২৭ জানুয়ারি মুক্তার শ্বশুড়বাড়ি থেকে জানানো হয় কন্যা (মাহি) সহ মুক্তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় ২৮ জানুয়ারি মুক্তার শ্বশুড় বাবুল বেপারী গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। মেয়ে ও নাতীকে খুঁজে পেতে তিনি (মোফাজ্জেল) প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নিখোঁজের ১১ দিনেও উদ্ধার হয়নি মা-মেয়ে

প্রকাশের সময় : 08:57:07 pm, Sunday, 7 February 2021