রোববার থেকে ঝালকাঠিতে করোনার ভ্যাকসিন দেয়া শুরু Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




রোববার থেকে ঝালকাঠিতে করোনার ভ্যাকসিন দেয়া শুরু

রোববার থেকে ঝালকাঠিতে করোনার ভ্যাকসিন দেয়া শুরু

টানা ১১ মাস পর করোনা আক্রান্তবিহীন দক্ষিণাঞ্চল




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে রোববার থেকে করোনাভাইরাসের টিকাদান শুরু হতে যাচ্ছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি এদিন সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মধ্যেমে ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর ১৫ ক্যাটাগরিতে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হবে।

 

 

জানা গেছে, স্বাস্থ্যবিভাগ, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, সাংবাদিক, গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি, জরুরি সেবামূলক প্রতিষ্ঠানের বিদ্যুৎ, পানি, গ্যাস ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ভ্যাকসিন দেয়া হবে।

 

 

ভ্যাকসিনের জন্য জেলায় চাহিদা পাঠানো হয়েছিল ১৯ হাজার ডোজ। তবে এখন পর্যন্ত এসে পৌঁছেছে ১২ হাজার ডোজ। শনিবার দুপুর পর্যন্ত রেজিস্ট্রেশনকারী ৭৪৫ জনের তালিকা পেয়েছে স্বাস্থ্যবিভাগ।

 

 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ভ্যাকসিন প্রদানের জন্য জেলায় বিভিন্ন ক্যাটাগরির ১৯ হাজার মানুষের তালিকা তৈরি করা হয়েছে। তাদের মোবাইল ফোনে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। অনেকের রেজিস্ট্রেশন সফল হয়েছে আবার কারো কারো হয়নি।

 

 

ঝালকাঠির সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী বলেন, টেকনিক্যাল সমস্যা এখনো রয়ে গেছে, এগুলো সমাধান হয়নি। যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্য থেকে জেলায় কেন্দ্রওয়ারী ৭৪৫ জনের তালিকা পাওয়া গেছে। এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতাল কেন্দ্রে ৪১০, কাঁঠালিয়া উপজেলায় ১১০, রাজাপুরে ১৫০ ও নলছিটিতে ৭৫ জন রয়েছেন। অনেকে রেজিস্ট্রেশন করেও ফিরতি ম্যাসেজ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলিকে ভ্যাকসিন দেয়ার মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করতে চাচ্ছি।

 

 

তিনি আরো বলেন, আমাদের জেলা সদরে আটটি ও তিনটি উপজেলায় তিনটি করে প্রশিক্ষণপ্রাপ্ত টিম তৈরি করা হয়েছে ভ্যাকসিন প্রদানের জন্য। শনিবার বিকেলের মধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন পৌঁছে যাবে। ভ্যাকসিন প্রদানের জন্য সব ধরণের প্রস্তুতি আমাদের রয়েছে।

 

 

ঝালকাঠি সদর হাসপাতালসহ তিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্র খোলা হয়েছে। ঝালকাঠি সদর হাসপাতালে আটটি বুথ থাকবে। প্রয়োজনে বুথের সংখ্যা বাড়ানো হবে বলেও তিনি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD