বরিশালের স্কুল ছাত্র খিলগাঁওয়ে নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের স্কুল ছাত্র খিলগাঁওয়ে নিহত

বরিশালের স্কুল ছাত্র খিলগাঁওয়ে নিহত

বরিশালের স্কুল ছাত্র খিলগাঁওয়ে নিহত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর খিলগাঁওয়ে তেলের ট্যাংক লড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাফিউল ইসলাম (নাফিজ) নামের ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয় ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

 

 

মৃত নাফিজের ভাই শুভ জানান, মোটরসাইকেলের তেল নিতে নাফিজকে নিয়ে সাজ্জাদ খিলগাঁওয়ের ত্রিমোহনী ব্রিজ সংলগ্ন তেলের পাম্পে যায়। সেখান থেকে ফেরার পথে পাম্পের সামনে একটি তেলের ট্রাংক লড়ি ঘোরানোর সময় তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

 

এতে দু’জনই ছিটকে পড়ে যায়। সাজ্জাদ কিছুটা আঘাত পেলেও নাফিজ গুরুতর আহত হয়। দ্রুত নাফিজকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

 

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলায়। নাফিজ এস এম কবীর উদ্দিনের ছেলে। বর্তমানে, ৭/২ দক্ষিণ বনশ্রী এলাকায় থাকতেন । দুই ভাইয়ের মধ্যে নাফিজ ছোট। সে বনশ্রী মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

 

 

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD