রাতে স্বামীর পাশে ঘুমিয়ে ছিলেন স্ত্রী, বারান্দার তীরে ঝুলছে নিথর দেহ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাতে স্বামীর পাশে ঘুমিয়ে ছিলেন স্ত্রী, বারান্দার তীরে ঝুলছে নিথর দেহ

রাতে স্বামীর পাশে ঘুমিয়ে ছিলেন স্ত্রী, বারান্দার তীরে ঝুলছে নিথর দেহ

রাতে স্বামীর পাশে ঘুমিয়ে ছিলেন স্ত্রী, বারান্দার তীরে ঝুলছে নিথর দেহ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নওগাঁর নিয়ামতপুরে রাতে স্বামীর পাশে ঘুমিয়ে ছিলেন স্ত্রী আরিফা। সকালে ঘুম থেকে উঠেই স্বামী রনি দেখেন আরিফার নিথর দেহ ঝুলছে বারান্দার তীরে। পরে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে এবং গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

 

 

ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের কৃষ্ণশাইল গ্রামে। স্থানীয়দের ধারণা ওই গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার সঠিক কোনো কারণ জানা যায়নি।

 

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে একই ইউনিয়নের বান্দইল গ্রামের বাসিন্দা আতাউর রহমানের মেয়ে আরিফার সঙ্গে বিয়ে হয়কৃষ্ণশাইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে রনির। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবন বেশ ভালোই চলছিল। কিন্তু হঠাৎ রহস্যজনক কারণে আরিফা বুধবার গভীর রাতে সবার অজান্তে ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

 

 

গৃহবধূর স্বামী রনি জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন তিনি স্ত্রীর সঙ্গেই ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে জেগে স্ত্রী আরিফাকে পাশে দেখতে না পেলে উঠে পড়েন এবং দেখেন তার স্ত্রী বান্দার তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে থানা পুলিশকে সংবাদ দেন তিনি। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

 

 

ওসি হুমায়ুন কবীর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই এর কারণ জানা যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD