সংবাদ শিরোনাম:

পিরোজপুরে মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাবাকে গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:50:36 pm, Thursday, 4 February 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ভাণ্ডরিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাণ্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকালে আসামিকে পিরোজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার মেয়েটির মা বোনের বাড়িতে বেড়াতে গেলে রাতে নিজের ১২ বছর বয়সী মেয়েকে নিয়ে অভিযুক্ত ওই ব্যক্তি বসতঘরের পেছনের ঘরে ঘুমাতে যান। পরে রাত ১০টার দিকে মেয়েটিকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা চালান বাবা।

এ সময় মেয়েটি বাথরুমে যাওয়ার কথা বলে কৌশলে পাশের ঘরে ঘুমিয়ে থাকা ফুফুকে জাগিয়ে ঘটনাটি জানালে বাবা টের পেয়ে পালিয়ে যান। সোমবার মেয়েটির মা বাড়িতে এসে ঘটনাটি শুনে ওই রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাবাকে গ্রেফতার

প্রকাশের সময় : 07:50:36 pm, Thursday, 4 February 2021