সংবাদ শিরোনাম:

যে কারনে ব‌রিশা‌ল সোনারগাঁও‌ টেক্সটাই‌ল মি‌লে শ্রমিকদের তালা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:08:07 am, Thursday, 4 February 2021
  • 22 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মা‌লিকপক্ষ গোপ‌নে যন্ত্রপা‌তি বি‌ক্রি ক‌রে দেওয়ার পাঁয়তারা করছে এমন অভি‌যো‌গে টেক্সটাই‌ল মিলের গেটে তালা ঝু‌লি‌য়ে দি‌য়ে প্রধান গে‌টের সাম‌নে জ‌ড়ো হ‌য়ে বি‌ক্ষোভ ক‌রেছেন শ্রমিকরা।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) রাতে নগরীর রুপাতলী‌তে অব‌স্থিত সোনারগাঁও টেক্সটাইল মি‌লে এ ঘটনা ঘটে। আন্দোলনরত শ্রমিকরা জানান, প্রায় ১০ মাস ধ‌রে ক‌রোনার অজুহা‌তে বন্ধ রাখা হ‌য়ে‌ছে ব‌রিশাল নগরীর রুপাতলী‌তে অব‌স্থিত সোনারগাঁও টেক্সটাইল মি‌ল। এর পর থে‌কে বন্ধ র‌য়ে‌ছে শ্র‌মিক‌দের ব‌কেয়া বেতন ভাতাও। এমন‌কি কর্তৃপক্ষ কখ‌নো শ্র‌মিক‌দের খবরও নেয়‌নি। বেতন ভাতার দাবি‌তে এর আগে বি‌ভিন্ন সময় আন্দোলন ক‌রে‌ছেন তারা। কিন্তু মিল কর্তৃপক্ষ তা‌তে কর্ণপাত ক‌রে‌নি।

শ্র‌মিকরা অভিযোগ ক‌রেন, বেতন ভাতা না দি‌য়ে মিল কর্তৃপক্ষ কারখানার যন্ত্রপা‌তি গোপ‌নে বি‌ক্রির পাঁয়তারা ক‌রে। এরই অংশ হি‌সে‌বে আজ বিকে‌লে ক‌য়েকজন ক্রেতা‌কে নি‌য়ে কারখানায় আসেন মি‌লের হেড অফিসের ক‌য়েকজন কর্মকর্তা। এর প‌রে কারখানার নিজস্ব কাভার্ডভ্যা‌নে ব‌বিন, র‌বিন, ক্যানসহ আরো নানান যন্ত্রপা‌তি লোড ক‌রে। বিষয়‌টি জান‌তে পে‌রে শ্রমিকরা কারখানার সাম‌নে জ‌ড়ো হয়ে গেট তালাবদ্ধ ক‌রে দেয়। প‌রি‌স্থি‌তি উত্তপ্ত দেখ‌তে পে‌য়ে গা‌ড়ি রেখেই সট‌কে প‌ড়েন ক্রেতা ও মিল কর্তৃপক্ষ।

সোনারগাঁও টেক্সটাইল মিল শ্র‌মিক সংগ্রাম প‌রিষদের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, তা‌দের ব‌কেয়া প‌রি‌শোধ না হওয়া পর্যন্ত কোনো মালামাল এখান থে‌কে নি‌তে দেওয়া হ‌বে না।

আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে রাখ‌তে পু‌লিশ নি‌য়ো‌জিত র‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দা‌য়িত্বরত পু‌লিশের উপ পরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

যে কারনে ব‌রিশা‌ল সোনারগাঁও‌ টেক্সটাই‌ল মি‌লে শ্রমিকদের তালা

প্রকাশের সময় : 12:08:07 am, Thursday, 4 February 2021