পুরুষাঙ্গে ইট বেঁধে মাঠের চারপাশে ঘোরালেন চেয়ারম্যান Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পুরুষাঙ্গে ইট বেঁধে মাঠের চারপাশে ঘোরালেন চেয়ারম্যান

পুরুষাঙ্গে ইট বেঁধে মাঠের চারপাশে ঘোরালেন চেয়ারম্যান

পুরুষাঙ্গে ইট বেঁধে মাঠের চারপাশে ঘোরালেন চেয়ারম্যান




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজবাড়ীর কালুখালী উপজেলায় গ্রাম্য সালিশে রাশেদুল শেখ নামের এক যুবককে ১০০ জুতাপেটা ও পুরুষাঙ্গে ইট বেঁধে নির্যাতনের অভিযোগে ইউপি চেয়ারম্যান ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

রোববার রাতে রাশেদুলের ওপর বর্বর নির্যাতন চালানো হয়। পরে যুবকের বাবা ইমান আলী শেখ বাদী হয়ে কালুখালী থানায় মামলা করেন। মামলায় রাতেই কালুখালী থানা পুলিশ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে। অভিযুক্ত মো. শহিদুল ইসলাম আলী সাওরাইল ইউপি চেয়ারম্যান।

 

 

জানা যায়, রোববার বিকেলে চর পাতুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম আলীর নেতৃত্বে একটি গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশে একটি নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে রাশেদুলকে প্রকাশ্যে ১০০ জুতাপেটা ও জরিমানা করা হয়। পরে ইউপি চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে ওই যুবকের পুরুষাঙ্গে ইট বেঁধে বিদ্যালয় মাঠ ঘুরিয়ে নিয়ে বেড়ান। এতে ওই যুবকের পুরুষাঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হলে গ্রাম্য এক চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

 

 

পরে ঘটনাটি ধামাচাপা দিতে রাশেদুলকে তার নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি হুমকি দেয়া হয়। চিকিৎসা নিতে যেন বাইরে যেতে না পারেন সেজন্য চেয়ারম্যানের নিজস্ব লোকজন দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়। সে সময় কেউ ৯৯৯-এ ফোন করে বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। পরে কালুখালী থানা পুলিশ নির্যাতিত ওই যুবককে উদ্ধার করে পাংশা হাসপাতালে ভর্তি করে। এর আগেও অনেকে চেয়ারম্যানের নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে।

 

 

কালুখালী থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ সংবাদ পেয়ে রাশেদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD