পিরোজপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত

পিরোজপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত

পিরোজপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় সদর থানার ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার রাতে সদর উপজেলার কুমারখালীর সিকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

অ্যাডিশনাল এসপি (প্রশাসন ও অপরাধ) মোল্লা মো. আজাদ হোসেন জানান, সম্প্রতি সিভিল সার্জন অফিসে চুরির ঘটনার ঘটে। রোববার রাত ২টার দিকে পুলিশ ওই চুুরির মামলার আসামি মেহেদী হাসান সিকদারকে গ্রেফতার করতে কুমারখালী এলাকায় যায়। এ সময় ওই এলাকার ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল পুলিশের ওপর হামলা চালায়। অভিযানে থাকা এসআই সৈকত হাসান সানি, এসআই মাহমুদুল হাসান, এএসআই সাইফুল ইসলাম, এএসআই খায়রুল হাসান ও পুলিশ সদস্য মারুফ হোসেনসহ পাঁচজন আহত হন।

 

 

আহত এএসআই মো. খায়রুল হাসান, পুলিশ সদস্য মারুফ হোসেন ও এএসআই শাওন দাস জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

 

ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মেহেদী হাসান সিকদার ওরফে হাসান সিকদার, সোহেল সিকদার, সৌরভ, রেজাউল শেখ, শুভ, জুয়েল কাজী। তাদের বাড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুমারখালী এলাকার বাসিন্দা। ওসমান পৌরসভার নরখালী এবং শাওন দাস পৌরসভার বাসিন্দা।

 

 

পিরোজপুর জেলা হাসপাতালের ডা. তারেক আজিজুল্লাহ জানান, রাত ২ টার পর আহত ৫ পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাদের মধ্যে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া ২ জন আসামিকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।

 

এ ঘটনায় সোমবার এসআই মাহমুদুল হাসান বাদী হয়ে ১৬ জনকে এজাহারভুক্ত এবং ৩৫ জন অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD