সংবাদ শিরোনাম:

আবরার হত্যা: দ্বিতীয় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ আজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:54:32 pm, Sunday, 24 January 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামানের সাক্ষ্যগ্রহণের জন্য রোববার দিন ধার্য রয়েছে।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে তিনি এ সাক্ষ্য দেবেন। এর মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হবে। এ মামলায় মোট ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

গত ১৯ জানুয়ারি মামলার অন্যতম সাক্ষী কবির হোসেনের জবানবন্দি শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা জেরা শুরু করেন। তবে জেরা শেষ না হওয়ায় আদালত পরবর্তী জেরার জন্য ২০ জানুয়ারি দিন ধার্য করেন। এদিন কারাগারে আটক ২২ আসামিকে আদালতে হাজির করে তাদের উপস্থিতিতে সাক্ষী কবির হোসেনকে পুনরায় জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরা শেষ হলে আদালত মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ জানুয়ারি দিন ধার্য করেন।

গত ৫ অক্টোবর এ মামলার বাদী ও আবরারের বাবা বরকতুল্লাহর আদালতে সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ হত্যা মামলা করেন।

এ মামলার আসামিরা হলেন- মেহেদী হাসান রাসেল, মুহতামিম ফুয়াদ, অনিক সরকার ওরফে অপু, মেহেদী হাসান রবিন ওরফে শান্ত, অমিত সাহা, ইফতি মোশাররফ সকাল, মেফতাহুল ইসলাম জিয়ন, ইশতিয়াক আহম্মেদ মুন্না, মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মুজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান মাজেদ, শামীম বিল্লাহ, মুয়াজ ওরফে আবু হুরায়রা, এএসএম নাজমুস সাদাত, আবরারের রুমমেট মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম, এস এম মাহমুদ সেতু, মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মন্ডল ওরফে জিসান, এহতেশামুল রাব্বি ওরফে তানিম ও মুজতবা রাফিদ। আসামিদের মধ্যে তিনজন পলাতক। তারা হলেন- মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ।

এছাড়া তাদের মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন- ইফতি মোশাররফ সকাল, মেফতাহুল ইসলাম জিওন, অনিক সরকার, মুজাহিদুর রহমান, মেহেদি হাসান রবিন, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মনিরুজ্জামান মনির ও এএসএম নাজমুস সাদাত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আবরার হত্যা: দ্বিতীয় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ আজ

প্রকাশের সময় : 12:54:32 pm, Sunday, 24 January 2021