সংবাদ শিরোনাম:

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত,পকেটে ১৬ হাজার টাকা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:41:07 am, Sunday, 24 January 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর হাইকোর্টের সামনের রাস্তায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। নিহতের পকেটে ১৬ হাজার টাকা পাওয়া গেছে।

জানা যায়, শনিবার রাত পৌনে ১০টার দিকে আবদুর রহমান নামের এক ভ্যানচালক তার ভ্যানে করে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবদুর রহমান জানান, তিনি ভ্যান চালিয়ে যাওয়ার সময় হাইকোর্টের কদম ফোয়ারার পাশে একজনকে রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখেন। রাস্তায় রক্ত গড়িয়ে যাচ্ছিল। তিনি তাকে বাঁচানোর জন্য ভ্যান গাড়িতে তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা ছিনতাই করতে চাইলে তিনি তাদের সঙ্গে ধস্তাধস্তি করেন। এক পর্যায়ে তার পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। টাকা না নিয়েই হয়তো ছিনতাইকারীরা পালিয়ে গেছে।

খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ হাসপাতালে যান। শাহবাগ থানার ওসি মামুনুর রশিদ জানান, পকেটে টাকা পাওয়া যাওয়ার কারণে বিষয়টিকে ছিনতাই মনে করা যাচ্ছে না। পূর্ব শত্রুতার জের হিসেবে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে কি কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন সেটি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত,পকেটে ১৬ হাজার টাকা

প্রকাশের সময় : 01:41:07 am, Sunday, 24 January 2021