সংবাদ শিরোনাম:

দুই সন্তানের জননীকে ধর্ষণ করলেন রেলওয়ের কর্মকর্তা 

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:19:12 pm, Tuesday, 19 January 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ধর্ষণের অভিযোগে রাজশাহীতে রেলওয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে দুই সন্তানের জননী এক গৃহবধূ (২৫) বাদী হয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম মঈন উদ্দিন আজাদ (৪২)। তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার পদে কর্মরত। মামলা দায়েরের পর থেকে তিনি লাপাত্তা।

রাজশাহী মহানগরীর বাসিন্দা ভুক্তভোগী ওই নারী মঙ্গলবার রাতে জানান, ট্রেনে যাতায়াতের পথেই স্টেশন মাস্টার আজাদের সঙ্গে তার পরিচয়। এরপর তাদের মধ্যে ফেসবুক ম্যাসেঞ্জারে কথা হতো। তিনি ওই নারীকে রেলওয়েতে একটি চাকরিও দিতে চেয়েছিলেন। বলেছিলেন, চাকরির জন্য আট লাখ টাকা লাগবে। তিনি আগাম দুই লাখ টাকাও নিয়েছিলেন।

মামলার এজাহারে ওই নারী বলেছেন, রেলওয়েতে একটি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেওয়ার নামে গত রবিবার বিকালে (১৭ জানুয়ারি) তার বাসায় ডাকেন। তিনি সরল বিশ্বাসে তার বাসায় যান। গিয়ে দেখেন, বাসায় কেউ নেই। ফাঁকা বাসায় মঈন উদ্দিন আজাদ তাকে ধর্ষণ করেন।

এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, ধর্ষণের পর ওই নারীকে রেল কর্মকর্তা হুমকি দেন যে, ঘটনাটি কাউকে জানালে তার বড় ধরনের ক্ষতি করা হবে। কিন্তু তিনি পরদিনই থানায় মামলা করলেন।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, রেল কর্মকর্তা মঈন উদ্দিন আজাদ পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি তদন্তের জন্য একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ জানান, মামলার বিষয়টি তিনি জেনেছেন। মঙ্গলবার অভিযুক্ত কর্মকর্তা অফিস করেননি। তাকে অন্যত্র বদলির জন্য তিনি নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান পশ্চিম রেলের এই শীর্ষ কর্মকর্তা।

অভিযোগের বিষয়ে কথা বলতে মঈন উদ্দিন আজাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দুই সন্তানের জননীকে ধর্ষণ করলেন রেলওয়ের কর্মকর্তা 

প্রকাশের সময় : 11:19:12 pm, Tuesday, 19 January 2021