সংবাদ শিরোনাম:

বরিশালে গাছের গুড়ির নিচে শিশুর লাশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:11:18 pm, Monday, 18 January 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে গাছের গুড়ির নিচে চাপা পড়ে নুরুন নাহার অহি (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা গেছে, সোমবার উপজেলার দক্ষিণ সানুহার গ্রামের মৃত আ. হাই ফকিরের স্ত্রী ও অহির মা পিঞ্জিরা বেগম পার্শ্ববর্তী সানুহার গ্রামের জমাদ্দার বাড়ির সামনে বেলা ১টায় পাতা কুড়াতে যায়। ওই সময় তার শিশু কন্যা নুরুন নাহার অহি পাশেই গাছ ব্যবসায়ীদের স্তুপ আকারে রাখা গাছের গুড়ির ওপরে বসেছিল।

কিন্তু মা বাড়ি ফেরার সময় সন্তানকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। সন্ধ্যা ৭টায় স্থানীয় মইন তুষার নামে অপর এক শিশু গাছের নিচে চাপা পড়া অবস্থায় অহিকে দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা নিহত শিশুর মা পিঞ্জিরা বেগমকে খবর দিলে তিনি তার সন্তান বলে শনাক্ত করেন।

ঘটনার পরে উজিরপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, প্রাথমিকভাবে শিশুটির মৃত্যুর কারণ দুর্ঘটনা বলে মনে হলেও প্রকৃত মৃত্যু রহস্য উদঘাটনে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে গাছের গুড়ির নিচে শিশুর লাশ

প্রকাশের সময় : 11:11:18 pm, Monday, 18 January 2021