সংবাদ শিরোনাম:

বরিশালে ইট দিয়ে আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:42:39 pm, Monday, 18 January 2021
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আফসার হোসেন সিকদার (৫১) নামে এক আওয়ামী লীগ কর্মীকে ইট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিপক্ষকে দায়ী করেছে নিহতের পরিবার।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফসার মারা যান।

আফসারের ছেলে রাসেল সিকদার জানান, আফসার মেহেন্দিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূর মোহাম্মদ জমাদ্দারের পক্ষে কাজ করছিলেন। তার পক্ষ ত্যাগ করে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর পক্ষে কাজ করার জন্য গত শনিবার ওই প্রার্থীর কর্মীরা আফসারকে হুমকি দেয়।

এর জের ধরে রোববার দুপুর দেড়টার দিকে মেহেন্দিগঞ্জ পৌর শহরের পাতারহাট আরসি কলেজের সামনে প্রতিপক্ষের লোকজন আফসারের উপর অতর্কিত হামলা চালায়। তারা ইট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে সে অচেতন হয়ে পড়লে প্রথম তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রতিপক্ষকে দায়ী করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আফসারের পরিবার। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আফসারকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূর মোহাম্মদ জমাদ্দার।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, ঘটনা তদন্ত করে মামলা দায়েরসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি মেহেন্দিগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে ইট দিয়ে আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের সময় : 04:42:39 pm, Monday, 18 January 2021