মেহেন্দিগঞ্জে প্রতিদ্বন্দী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ ও আচারণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে প্রতিদ্বন্দী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ ও আচারণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জে প্রতিদ্বন্দী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ ও আচারণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জে প্রতিদ্বন্দী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ ও আচারণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ আসন্ন মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও আচারণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাচন কমিশন আয়োজিত প্রতীক বরাদ্দ ও আচারণবিধি সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেণ উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।

 

সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন, মোঃ আলাউদ্দিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশাল অঞ্চল, বরিশাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, বরিশাল জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোঃ আব্দুল হাই আল হাদী।

 

এসময় উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোঃ জহিরুল ইসলাম। সভায় প্রতিদ্বন্দী প্রার্থীরা নির্বাচন কমিশনের নিকট অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

 

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে, মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে প্রতিদ্বন্দী প্রার্থীদের আশ্বস্ত করেণ। তিনি আরো বলেন, ভোটররা যাতে নির্বিঘেœ ভোটকেন্দ্রে এসে শান্তিপূর্ন ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেলক্ষে নির্বাচন কমিশনের পক্ষথেকে যা যা করা প্রয়োজন তার সবই করা হবে। সভায় বক্তারা নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের প্রচার-প্রচারোনা ও নির্বাচনী আচারণবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেণ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD