সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে দুই আইনজীবীকে হত্যার হুমকি, প্রতিবাদে সভা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:10:55 pm, Monday, 11 January 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি আইনজীবী সমিতির সিনিয়র সদস্য জিকে মোস্তাফিজুর রহমান ও তার ভাই বরিশাল আইনজীবী সমিতির সদস্য কেএম মাহাবুবুর রহমান সেন্টুকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। জিকে মোস্তাফিজুর রহমানের মোবাইলে এ হুমকি প্রদান করা হয়।

এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে ঝালকাঠি আইনজীবী সমিতি মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান রসুলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আসম মোস্তাফিজুর রহমান মনু, সৈয়দ হোসেন, অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান, এম আলম খান কামাল, নাসির উদ্দিন কবির, সঞ্জিব কুমার বিশ্বাস, গোলাম সরোয়ার লিটন, আনিসুর রহমান খান ও অ্যাডভোকেট তরিকুল ইসলাম আকন।

সভায় জিকে মোস্তাফিজুর রহমানকে হত্যার হুমকি প্রদানের পর ঝালকাঠি থানায় সাধারণ ডায়েরি করার তিন দিন অতিবাহিত হলেও হুমকিদাতাকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীরা। অল্প দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন বক্তারা।

গত ৮ জানুয়ারি রাতে এক ব্যক্তি মোবাইল ফোনে জিকে মোস্তাফিজুর রহমানকে হুমকি প্রদান করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে দুই আইনজীবীকে হত্যার হুমকি, প্রতিবাদে সভা

প্রকাশের সময় : 10:10:55 pm, Monday, 11 January 2021