সংবাদ শিরোনাম:

বরিশাল জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লব আর নেই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:16:27 pm, Saturday, 9 January 2021
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লব মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার গভীর রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে শহরের কাউনিয়াস্থ আকন ভিলায় অবস্থানকালে তার বুকে ব্যাথা শুরু হয়। এসময় স্বজনেরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎকেরা মৃত্যু ঘোষণা করেন। পঞ্চশোর্ধ্ব যুবদল নেতা পারভেজ আকন বিপ্লব তিন সন্তানের জনক ছিলেন।

ক্লিন ইমেজের নেতা পারভেজ আকন বিপ্লবের আকস্মিক মৃত্যু বরিশাল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে এক শোকের আবহ বিরাজ করছে। বিশেষ করে নেতাকে হারিয়ে তার কর্মী-অনুসারীরা ভেঙে পড়েছেন।

এছাড়া পারভেজ আকন বিপ্লব আইন পেশায় নিয়োজিত থাকায় আদালতপাড়ায়ও সহকর্মীদের মাঝে শোকের পরিবেশ লক্ষ্য করা গেছে। যুবদল নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম।

বরিশাল জেলা যুবদলের সাধারণ এইচ এম তসলিম উদ্দিন জানান, পারভেজ আকন বিপ্লব এক সময়ের ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। সেখানে তুখোড় নেতৃত্ব দিয়ে আলোচনায় আসলে কেন্দ্রীয় হাইকমান্ড তাকে জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব দেন।

এছাড়া করোনা দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তিনি বেশ প্রসংশিত হয়েছেন। বিশেষ করে অনেকে তাকে মানবিক নেতা বলেও আখ্যায়িত করেছিলেন। তার এই অকাল মৃত্যুতে নেতাকর্মীরা হতাশ-বাকরুদ্ধ হয়েছেন।

যুবদল নেতার পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে পারভেজ আকন বিপ্লবের প্রথাম জানাজা সদর রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। সেখানে জেলা বিএনপির সভাপতি (দক্ষিণ) এবায়দুল হক চাঁনসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেয়। এবং জানাজা শেষে তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়।

বাদ যোহর স্থানীয় মানিক মিয়া স্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাকে পারিবারিক গোরস্থানে সামাহিত করা হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লব আর নেই

প্রকাশের সময় : 01:16:27 pm, Saturday, 9 January 2021