সংবাদ শিরোনাম:

বিয়ের ৭০ দিনে সন্তান প্রসব করায়…

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:39:49 pm, Monday, 4 January 2021
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিয়ের মাত্র দুই মাস ১০ দিনের মাথায় সন্তান প্রসব করায় স্ত্রীকে তালাকের পর হাসপাতালেই প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। ৩ জানুয়ারি রবিবার দুপুরে তালাকের পর রাত ১১টায় প্রেমিককে হাসপাতালে নিয়ে গিয়ে এ বিয়ে পড়ানো হয়।

জানা যায়, দুই মাস ১০ দিন আগে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লা গ্রামের এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নবম শ্রেণির ছাত্রী এক কিশোরীর বিয়ে হয়। ২ জানুয়ারি শনিবার রাতে শ্বশুরবাড়িতেই গৃহবধূ একটি পুত্রসন্তান প্রসব করে।

প্রসবের পর নবজাতকটি অসুস্থ হলে রবিবার সকালে মাসহ বাচ্চাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারপর বিষয়টি জানাজানি হয়। বিষয়টি নিয়ে রবিবার সকালেই দুই পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে একত্রিত হয়। পরে উভয় পক্ষের সম্মতিতে তালাক সম্পন্ন হয়। তালাকের পর রাত ১১টার দিকে কয়রাডাঙ্গা গ্রামের একাদশ শ্রেণি পড়ুয়া প্রেমিকের সঙ্গে পুনরায় বিয়ে দেওয়া হয়।

আলমডাঙ্গা উপজেলার গাংনী ফাঁড়ি পুলিশের আইসি এসআই কামরুল ইসলাম জানান, প্রেমিককে হাসপাতালে নিয়ে গিয়ে আমার উপস্থিতিতে এ বিয়ে দেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিয়ের ৭০ দিনে সন্তান প্রসব করায়…

প্রকাশের সময় : 07:39:49 pm, Monday, 4 January 2021