সংবাদ শিরোনাম:

ইটভাটা থেকে শিকল দিয়ে বেঁধে রাখা চার শ্রমিককে উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:41:22 am, Wednesday, 30 December 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বান্দরবানের এফবিএম ইটভাটা থেকে শিকল দিয়ে বেঁধে রাখা চার শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় জড়িত সাতজনকে আটক করা হয়েছে। ঘটনাটি জানা ছিল না বলে দাবি করেছেন ওই ইটভাটার মালিক মো. মিলন। সোমবার (২৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এফবিএম ইটভাটাটি বান্দরবান সদর উপজেলার ক্রাক্ষ্যং পাড়া এলাকায় অবস্থিত।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এফবিএম ইটভাটায় শ্রমিকদের শিকল দিয়ে বেঁধে মারধর করা হচ্ছিল। অত্যাচার সইতে না পেরে নির্যাতনের শিকার শ্রমিকরা একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে বিষয়টি বান্দরবান সদর পুলিশকে জানালে পুলিশ ওই ইটভাটায় অভিযান চালিয়ে চার শ্রমিককে উদ্ধার করে।

উদ্ধার চার শ্রমিক হলেন, মো. আবুল কালাম, মো. রিয়াজ, মো. খলিল ও মো. রুবেল। তাদের বাড়ি নোয়াখালী জেলায়। আর আটক সাতজন হলেন, সাধন চন্দ্র, জাহাঙ্গীর আলম, শাহাদাৎ হোসেন, জসিম উদ্দিন, জাফর উদ্দিন, নূরুল ইসলাম ও মেজবাহ হোসেন।

বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, ৯৯৯ থেকে কল পেয়ে একটি ইটভাটা থেকে শিকলে বাঁধা চার শ্রমিককে উদ্ধার করা হয়েছে। জড়িত কয়েকজনকে আটকও করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে ইটভাটার মালিক মো. মিলন দাবি করেছেন, ঘটনাটি তার জানা ছিল না। তিনি বলেন, শ্রমিকদের শিকল দিয়ে বেঁধে রাখার বিষয়টি আমার আগে জানা ছিল না। ইটভাটার শ্রমিকরা মাঝির নিয়ন্ত্রণে থাকে। মাঝিই তাদের দেখাশোনা করেন। শ্রমিকেরা নিজেরা মারধর করে পালিয়ে যেতে চাওয়ায় তাদের আটকে রাখা হয়েছিল বলে মাঝি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ইটভাটা থেকে শিকল দিয়ে বেঁধে রাখা চার শ্রমিককে উদ্ধার

প্রকাশের সময় : 12:41:22 am, Wednesday, 30 December 2020