বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মিঠু স্বপদে বহাল! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মিঠু স্বপদে বহাল!

বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মিঠু স্বপদে বহাল!




নিজস্ব প্রতিবেদক॥ রবিবার (২৭ ডিসেম্বর ) কেন্দ্রীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মিঠুকে কেন্দ্রীয় সংসদের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক তার স্থগিত আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হলো।

 

 

এর আগে, গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগীয়) ও বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মাহাফুজুল আলম মিঠু’র উভয় পদ স্থগিত করা হয়।

 

 

এবিষয়ে বরিশাল জেলা ছাত্রদলের অন্যতম নেতা আবিদ হাসান শিহাব বলেন, তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয়ে তার কোনো সত্যতা পাইনি বলেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে স্বপদে বহাল করেছে। বরিশাল জেলা ছাত্রদলে তাকে (মিঠু) ছাড়া বিকল্প নেই, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য আমি বরিশাল জেলা ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD