সংবাদ শিরোনাম:

ভোলায় অগ্নিকাণ্ডে ২৫ দোকান ভস্মীভূত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:15:39 pm, Wednesday, 23 December 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিবেদক॥ ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ইলিশা নৌ থানার একাংশসহ অন্তত ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ২৫টি দোকান পুড়ে গেছে এবং আরো অন্তত ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম, আমির হোসেনসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জংশন বাজারের নৌ-পুলিশ থানার পার্শ্ববর্তী একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কোনো দোকান থেকে আগুন লেগেছে তাৎক্ষণিক তা নিশ্চিত হওয়া যায়নি। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রেস্টুরেন্ট, তেল-গ্যাসের দোকান, তৈরি পোশাকের দোকান, মুদি দোকান, জুয়েলারি দোকান, হার্ডওয়ার, ফাস্টফুড, সুতা-জালের দোকান ও কাঠের দোকানসহ অন্তত ২৫টি দোকান পুড়ে গেছে।

এছাড়াও আরো বেশ কয়েকটি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভোলা ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানান, অগ্নিকাণ্ডে তাদের থানার রান্নাঘর ও পুলিশ সদস্যদের থাকার ব্যারাক পুড়ে গেছে। তবে মূল ভবনের কোনো ক্ষতি হয়নি। সেখান থেকে তাদের গুরুত্বপূর্ণ মালামাল সরিয়ে ফেলা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় অগ্নিকাণ্ডে ২৫ দোকান ভস্মীভূত

প্রকাশের সময় : 10:15:39 pm, Wednesday, 23 December 2020