চারজনকে পিটিয়ে আহত করে পুরো পরিবারকে এলাকা ছাড়া! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চারজনকে পিটিয়ে আহত করে পুরো পরিবারকে এলাকা ছাড়া!

চারজনকে পিটিয়ে আহত করে পুরো পরিবারকে এলাকা ছাড়া!

চারজনকে পিটিয়ে আহত করে পুরো পরিবারকে এলাকা ছাড়া!




আগৈলঝাড়া প্রতিনিধি॥ জমি সংক্রান্ত বিরোধের জেরধরে তিনজন পিটিয়ে আহত করে পুরো পরিবারকে এলাকা ছাড়া করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

 

 

ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের। এঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

বুধবার সকালে মামলা সূত্রে ও হাসপাতালে চিকিৎসাধীন আহত নেছার মৃধা জানান, গত কয়েক বছর যাবত একই এলাকার ইলিয়াস মৃধা, গোলাম মওলা মৃধা ও সফি মৃধা গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে।

 

 

এ নিয়ে গত এপ্রিল মাসে তার (নেছার মৃধা) সহদর মহিউদ্দিন মৃধা কে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। সে সময় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হলেও করোনা ভাইরাসের প্রকোপ থাকায় কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। এতে আরো বেপরোয়া হয়ে উঠে প্রতিপক্ষরা।

 

 

গত সোমবার (২১ ডিসেম্বর) পূর্ব বিরোধের জেরধরে প্রতিপক্ষের ইলিয়াস মৃধা, গোলাম মওলা মৃধা, সফি মৃধা ও নাইম মৃধার নেতৃত্বে বসতঘরে ঢুকে হামলা চালিয়ে তাকে (নেছার মৃধা) শাবল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

 

 

এসময় স্বামীকে রক্ষা করতে গেলে নেছার মৃধার স্ত্রী সেলিনা বেগম, সহদর মহিউদ্দিন মৃধা কে পিটিয়ে গুরুতর আহত করে এবং এক গৃহবধুর শ্লীলতাহানী ঘটায় হামলাকারীরা। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

 

 

তিনি আরও জানান, থানায় মামলা দায়েরের পর থেকে প্রতিপক্ষের অব্যাহত হুমকিতে এলাকায় যেতে পারছেনা তার (নেছার) পুরো পরিবার।

 

 

এবিষয়ে তিনি আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

 

অপরদিকে তুচ্ছ ঘটনার জেরধরে গৌরনদী উপজেলার আহমদকাঠী গ্রামের দিনমজুর বিষ্ণুপদ সরকারকে পিটিয়ে গুরুতর আহত করেছে একই গ্রামের প্রভাবশালী মতলেব কাজী।

 

এঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD