ঝাড়-ফুঁক দেয়ার অজুহাতে শিশুকে ধর্ষণ করলো ওঝা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝাড়-ফুঁক দেয়ার অজুহাতে শিশুকে ধর্ষণ করলো ওঝা

ঝাড়-ফুঁক দেয়ার অজুহাতে শিশুকে ধর্ষণ করলো ওঝা

ঝাড়-ফুঁক দেয়ার অজুহাতে শিশুকে ধর্ষণ করলো ওঝা




মুলাদী প্রতিনিধি॥ বরিশালের মুলাদীতে ঝাড়-ফুঁক দেয়ার অজুহাতে মা-বাবাকে ঘর থেকে বের করে দিয়ে শিশুকে ধর্ষণ করেছে এক ওঝা।

 

এ ঘটনায় অভিযুক্ত হুমায়ুন কবির সরদারকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। হুমায়ুন মুলাদী উপজেলার শফিপুর ইউনিয়নের ব্রজমোহন গ্রামের জয়নাল সরদারের ছেলে।এর আগে, সোমবার বিকেলে হুমায়ুনের বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুর বাবা।

 

ভুক্তভোগী শিশু একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।শিশুটির বাবা বলেন, আমার মেয়ের বিভিন্ন সমস্যা থাকায় সোমবার দুপুরে হুমায়ুনকে বাড়িতে ডেকে আনা হয়। এরপর ঘরের একটি কক্ষে মেয়েকে ঝাড়-ফুঁক দিচ্ছিল হুমায়ুন।

 

এ সময় ঘর থেকে আমাদের স্বামী-স্ত্রীকে বের করে দেয়া হয়। এ সুযোগে হুমায়ুন আমার মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি টের পেলে তাকে ধাওয়া করে ধরে পুলিশে দেয় এলাকাবাসী।

 

মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। ওই মামলায় হুমায়ুনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD