সংবাদ শিরোনাম:

মাস্কবিহীন ৩৮ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:17:12 am, Tuesday, 22 December 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতিমালা কার্যকর করতে বরিশালে দুটি ভ্রাম্যমাণ আদালত মাস্কবিহীন ৩৮ ব্যক্তি এবং ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার ১শ’ টাকা জরিমানা করেছেন।

সোমবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা ও মহিউদ্দিন আল-হেলালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দু’টি টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

নগরীর সদর রোড, কালীবাড়ি রোড, হাসপাতাল রোড এবং নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ২৩ ব্যক্তি এবং মাস্ক ব্যতীত দোকানে প্রবেশ করতে দেয়ায় ৪টি প্রতিষ্ঠান থেকে ৬ হাজার ২শ’ টাকা এবং নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ১৫ ব্যক্তিকে ২ হাজার ৯শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় পৃথক ভ্রাম্যমাণ আদালতের বিচারদ্বয় মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং করোনা সংক্রামণের হাত থেকে বাঁচতে জনগণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মাস্কবিহীন ৩৮ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময় : 12:17:12 am, Tuesday, 22 December 2020