সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিশেষ অভিযান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:51:18 pm, Monday, 21 December 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি শহরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্রহকের কাছে চার লাখ ৭৫ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ৮ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার সকাল থেকে একজন যুগ্ম জজের নেতৃত্বে বিদ্যুৎ বিভাগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ঝালকাঠি ওজোপাডিকো’র সহকারী প্রকৌশলী জিএম. লুৎফর রহমান জানান, কয়েক দফায় গ্রাহকদের নোটিশ প্রদান করা সত্ত্বেও তারা বকেয় বিদ্যুৎ বিল পরিশোধ করেনি। তাই বিদ্যুৎ বিভাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

বরিশাল আদালতের যুগ্ম জজ মো. মাসুদুর রমহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন স্থান থেকে ৮ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেন।

এর পরেও বকেয়া বিল পরিশোধ করা না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিশেষ অভিযান

প্রকাশের সময় : 11:51:18 pm, Monday, 21 December 2020