সংবাদ শিরোনাম:

দুই দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:08:35 pm, Friday, 18 December 2020
  • 33 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে দুই দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হচ্ছে আজ থেকে।

এ উপলক্ষে ইজতেমার সকল প্রস্ততি নিয়েছেন যোবায়ের অনুসারীরা। জোড় ইজতেমা উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) থেকেই মুসল্লিরা ময়দানে প্রবেশ করতে শুরু করেছেন। আগামী শনিবার মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে।

বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রতি বছর পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠিত হয় তবে করোনার কারণে এবারের কার্যক্রম শুক্র ও শনিবার দুই দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম জানান, বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর পাশে টিনশেডে এ বছরের জোড় ইজতেমা শুরু হচ্ছে।

তিন চিল্লার সাথিদের নিয়ে ইজতেমা ময়দানে পরামর্শ সভা আয়োজনের জন্য শুক্রবার সকাল ১০টা থেকে ২৪ ঘণ্টা সময় পেয়েছেন তারা। সে হিসাবে শনিবার সকাল ১০টায় শেষ হবে সংক্ষিপ্ত এ জোড় ইজতেমা।

তিনি আরও জানান, এবারের জোড় ইজতেমায় তাবলিগের ঢাকা জেলার আড়াই হাজার, গাজীপুরের সাতশ, টাঙ্গাইলের চারশ ও মানিকগঞ্জের চারশ মুসল্লিসহ চার হাজার তিন চিল্লার সাথি অংশ নিতে পারবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দুই দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

প্রকাশের সময় : 08:08:35 pm, Friday, 18 December 2020