সংবাদ শিরোনাম:

বিএনপির মেয়র প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:11:30 am, Tuesday, 24 July 2018
  • 321 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল: আচরণবিধি লঙ্ঘন করে গণসংযোগ করার অভিযোগে বরিশাল সিটিতে বিএনপি মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ জুলাই) বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট মো. হুমায়ন কবির এই আদেশ দেন।
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার পরিদর্শক (ওসি/তদন্ত) গোলাম কবির ভয়েস অব বরিশাল কে জানিয়েছেন- প্রচার প্রচারণা শেষ করার সময় রাত ৮টা হলেও বিএনপির প্রার্থীর সমর্থকরা ভাটিখানা প্রথম গলি এলাকায় গণসংযোগ করছিলেন। ওই সময় পুলিশ অভিযান চালিয়ে ৪টি মোটরসাইকেলসহ ৪ আরোহীকে আটক করে।

পরবর্তীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে তুলে তাদের প্রত্যেককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

HM Helal

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিএনপির মেয়র প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : 04:11:30 am, Tuesday, 24 July 2018