নিয়োগ বিজ্ঞপ্তি: চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নিয়োগ বিজ্ঞপ্তি: চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা

নিয়োগ বিজ্ঞপ্তি: চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা

নিয়োগ বিজ্ঞপ্তি: চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে কথিত চাকরির প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। কথিত ওই সংস্থার অনলাইন বিজ্ঞাপনে (chakrikhobor.com) মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের অধীনে বরিশাল জেলাসহ দেশের বিভিন্ন জেলার প্রতিটি উপজেলায় লোক নিয়োগের বিষয় উল্লেখ করা হয়।

 

 

বিজ্ঞপ্তি অনুযায়ী ‘ইউনিয়ন সুপারভাইজার’ পদের জন্য পরিচালক প্রশাসন, মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র (গভ. রেজি. নং সি ২০২১৩৪১) বাড়ি নং ৫১২, রোড নং ২, মোহাম্মদপুর ঢাকা-১২০৭ বরাবর প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন প্রেরণ করে বাবুগঞ্জ উপজেলার আগরপুর এলাকার রফিকুল ইসলামের স্ত্রী এ্যানি আক্তার। তার দেখাদেখি একই এলাকার মাইনুর ইসলাম, সুমি আক্তার ও সাইফুুল হক তানভীর হাওলাদার বিভিন্ন পদে চাকরির আবেদন করেন।

 

 

২৮ নভেম্বর মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র থেকে এক নারী আবেদনকারীকে ফোন করে জানানো হয় আপনাদের নিয়োগ চূড়ান্ত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিদ্যালয়ে ৫ নভেম্বর থেকে ১৫ দিনের প্রশিক্ষণ হবে। ওই প্রশিক্ষণের জন্য ৭৫০ টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ (ফেরত যোগ্য) অফিসে জমা দিতে হবে। প্রশিক্ষণ শেষে ওই টাকাসহ আরো ৪ হাজার টাকা ভাতা দেয়া হবে। সে অনুযায়ী ওই অফিসের ০১৭৭৫৮৮৬৬৩২ নম্বরের বিকাশে (পার্সোনাল) আবেদনকারী প্রত্যেকে ৭৫০ টাকা করে প্রেরণ করে।

 

 

এরপর ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ০১৪০২৭৪২৭১১, ০১৮৪২০৭৪৭৫৬, ০১৮৪২০৭৪৭৭৬, ০১৮২৫৪৬৯৫৮৩ ও ০১৮৮৮০০৯৬৮৯ নম্বর থেকে আবেদনকারীদের ফোন করে ফেরতযোগ্য জামানত বাবদ ১১ হাজার ৫০০ টাকা এবং আবেদনকারীর পছন্দ অনুযায়ী ব্যাংক হিসাব খোলার জন্য যৌথ ব্যাংক একাউন্ট ফি বাবদ ৫৫০ টাকা করে বিকাশের মাধ্যমে আদায় করে চক্রটি।

 

 

৫ ডিসেম্বরের প্রশিক্ষণের বিস্তারিত জানতে আবেদনকারীরা ৪ ডিসেম্বর ওইসব মুঠোফোন নম্বরে রিং দিলে ফোনগুলো বন্ধ পান। ৬ ডিসেম্বর আবেদনকারীরা ০১৮৪২০৭৪৭৭৬ নম্বরে ফোন দিলে তাদের সাথে দুর্ব্যবহার করে ওই চক্রের নারী সদস্য।

 

 

এর আগে বরিশাল নগরীর বাজার রোডের এক নারী, নগরীর খান সড়কের দুই যুবক এবং শীতলাখোলা এলাকার এক নারীর কাছ থেকেও একই পদ্ধতিতে মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে চাকরি দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়া হয়।

 

 

এ ঘটনায় নগরীর বাজার রোডের তানজিলা আক্তার নামে এক নারী কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়রি করলে অভিযুক্ত প্রতারকদের শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে সাধারণ ডায়রির অভিযোগ তদন্ত করে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD